চেন্নাই শহরের বুকে তামিল ভাষার মধ্যেই বাংলাকে খুঁজে পাওয়া, তার অনুভূতি নিয়ে নিজের কিছু কথা

চেন্নাই শহরের বুকে তামিল ভাষার মধ্যেই বাংলাকে খুঁজে পাওয়া, তার অনুভূতি নিয়ে নিজের কিছু কথা.....




আমার বড় ছেলের নাম রাজা, রাজা ছেলেবেলা থেকেই বেশ একটু রিদিমিক, গান শুনতে ভালোবাসে , নাচ করতে ভালোবাসে, সুরের তালে তালে নিজেই কিছু না কিছু নাচের পদক্ষেপ দিতে থাকে। আমার মায়ের কাছে অনেক গান শুনে ও ছোট থেকে বড় হয়েছে। কিন্তু সেই বাংলা গানগুলি বাংলা থেকে দূরে আমাদের এই চেন্নাই শহরে সে কোথায় শুনতে পাবে। সেই চিন্তা আমাকে ভীষণভাবে গ্রাস করেছিল ওর ছেলেবেলায় । তখন জানতে পারলাম মানবেন্দ্র স্মরণ এর এবং বেঙ্গল

অ্যাসোসিয়েশনের বাংলায় সমৃদ্ধ রিতা ভট্টাচার্য দির পরিবেশনায় নানান অনুষ্ঠানের কথা , যা বাংলা ভাষা কেন্দ্রিক যা বাংলা গান কেন্দ্রিক , এবং বাংলা নাচ গানে ভরা তার অনুষ্ঠানগুলি। তখন একটু চিন্তা মুক্ত হলাম। বুঝলাম যে আমার শিশুও বাংলার পরিবেশের মধ্যেই বড় হতে পারবে উনার হাত ধরে।। সেই রাজার ছেলেবেলাতে, তোমার পরিচালনায় বঙ্গমেলা অনুষ্ঠানের জন্য যখন ও যোগদান করেছিল তাকডুম তাকডুম বাজে ..... বাংলাদেশের ঢোল....




গানটির সাথে , সেই দিনগুলি মনে পড়ে। কত হাতে ধরে শেখানো, রিতা ভট্টাচার্য দিরভালবাসায় শান্ত মেজাজে বাচ্চাদের ধৈর্য্য সহকারে কাছে টেনে নিয়ে শেখানো গানের তালে তালে নাচ করানো, শিশুদের সময় দিয়ে তাদের গানের তালে তালে ঠিকভাবে অনুভূতি প্রকাশ করে অনুষ্ঠান গুলি করানো বাংলাকে ধরে রাখা এই তামিল ভাষাভাষী আমাদের বাঙালি সন্তানগুলির মাঝে, এগুলোই মন ছুয়ে গেছে, এবং এগুলোই মনের মধ্যে গাথা থেকে যাবে চিরদিন। উনার জন্য ওরাও, অর্থাৎ আমাদের ছেলেরা মেয়েরা নানান বাংলা গান, শিখেছে, সে বাংলা গানের সাথে তালে তালে নাচতেও শিখেছে, নানান বাংলা নৃত্যনাট্যে অভিনয় করতেও শিখেছে। বাংলার বাইরে তামিল ভাষার দেশে বাংলাকে আগলে রেখেছেন উনি। তাই রিতা ভট্টাচার্যদিকে জানাই বুক ভরা ভালবাসা এবং শ্রদ্ধা, ঈশ্বরের কাছে কামনা করি উনি যেন সুন্দরভাবে সুস্থ থেকে বহু বহু বছর আগামী বাংলা প্রজন্মকে চেন্নাই শহরের বুকে বাংলা ভাষাকে ধরে রাখতে শেখাতে পারেন। আমাদের সন্তান-সন্ততিরা পরিষ্কার করে নানান বাংলা কথা বলতে শেখে এই বাংলা অনুষ্ঠান গুলির জন্যই, উনি মন প্রাণ দিয়ে সময় দেন, উৎসাহের সাথে ধরে ধরে বাচ্চাদের শেখান, তাতে উপকৃত হয় বাচ্চারা, যুবক ,যুবতীরা, তারাও বাংলা কালচার টাকে বুঝতে শিখেছে উনার হাত ধরেই। বাচ্চাগুলো তামিল ভাষার ফাঁকে নিজের মাতৃভাষাকে জড়িয়ে ধরে রেখেছে, গুণী সংগীত শিল্পী রিতা ভট্টাচার্য দির মাধ্যমে। এগুলো অনেক বড় পাওনা। 



আমি মা হিসেবে উনার কাছে সত্যিই কৃতজ্ঞ। যার মূল্য আমরা দিতে পারবো না উনাকে। ধন্যবাদ জানালেও সেটা অত্যন্ত কম বলা হবে উনাকে। এই বছর ২০২৫ সালে ২৩ শে মার্চ মানবেন্দ্র স্মরণ এবং ত্রি ধ্বনির অনুষ্ঠান বসন্ত জাগ্রত দ্বারে, এবং ভানুসিংহের পদাবলী নৃত্যনাট্য অপূর্ব ভাবে অনুষ্ঠিত হয়েছে মঞ্চে। আমাদের ছেলেমেয়েরা, বাচ্চা

রা অত্যন্ত আনন্দ সহকারে যোগদান করে চার মাস পাঁচ মাস ব্যাপী দৈনন্দিন অভ্যাস করে নৃত্যনাট্য অনুষ্ঠানটিকে মঞ্চে সুন্দরভাবে স্থাপনা করেছে যা ছিল অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। এত রঙিন অনুষ্ঠান মন কেড়ে নিয়েছে যা সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে দর্শকদের কাছে। এই অনুষ্ঠানে জয়তী চক্রবর্তী রবীন্দ্র সংগীত শিল্পী এসেছিলেন। তার গানের কাছে , আমাদের চেন্নাইয়ের ত্রি ধবনির সংগীত শিল্পীদের অপূর্ব, মনোমুগ্ধকর ,সুমিষ্ট গানগুলি অবিস্মরণীয় এবং মন ছুঁয়ে যাওয়া। অনুষ্ঠানটি এত সুন্দর রঙিন হয়েছিল যা চিরদিন মনে থাকবে, চোখ বুজলেই জানো ভানু সিংহের কথা বলি নৃত্যনাট্যটি চোখে ভাসে। যুবকেরা একটি মেঘের আবেগ প্রকাশ করার জন্য নৃত্য পরিবেশন করেছিল এই অনুষ্ঠানে সেটি ছিল অপূর্ব এবং সুরের সাথে যুবকদের তাল মিলিয়ে অপূর্ব মেঘের ভাষা পরিবেশন অত্যন্ত মনোমুগ্ধকর এবং দৃষ্টি আকর্ষণীয় অংশ ছিল এই ভানুসিংহের পদাবলী নৃত্যনাট্যে । 



এরকম আরও বহু অপূর্ব সুন্দর বাংলা অনুষ্ঠানের অপেক্ষায় থাকবো আমরা বাঙালী দর্শকেরা এই চেন্নাই শহরের বুকে।
  🌹🌹🌹🌹

                    কলমে - পারমিতা রায় 

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী